• ঢাকা
  • শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীর কড়াইল বস্তিতে আগুন


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৪, ২০২৪, ০৪:২৫ পিএম
রাজধানীর কড়াইল বস্তিতে আগুন

সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর বনানীতে কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে আগুন লাগে বলে জানা গেছে। 

ফায়াস সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম আগুন লরাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায়নি। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।

আইএ  

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!