ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন—তা চূড়ান্ত হবে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। এদিনই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি সূত্র জানায়, ২১ জানুয়ারি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। এর আগে মঙ্গলবারের মধ্যেই রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে—কোন আসনে তারা কাকে চূড়ান্ত প্রার্থী হিসেবে রাখছে। একই দিনে স্বতন্ত্র প্রার্থীরাও চাইলে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।
ইসি কর্মকর্তারা জানান, কোনো দল যদি একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন দিয়ে থাকে এবং তাদের একাধিক প্রার্থী বৈধ হিসেবে টিকে যান, তাহলে দলকে অবশ্যই মঙ্গলবারের মধ্যে একজনকে চূড়ান্ত করতে হবে। সেক্ষেত্রে বিকেল পাঁচটার মধ্যে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।
নির্বাচনি তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের পরদিন ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনি প্রচারণা। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।
আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি সূত্রে আরও জানা গেছে, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে। পরে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত যাচাই-বাছাই শেষে ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়। এতে ৩০০ আসনে বৈধ প্রার্থী দাঁড়ায় ১ হাজার ৮৪২ জন।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৪৫ জন আপিল করেন। আপিল শুনানি শেষে ১০ জানুয়ারি থেকে টানা নয় দিনে ৪১৭ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান।
এম


















-20260203111112.jpg)




















