ফাইল ছবি
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে এবং অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। তিনি সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিভিন্ন দেশের দূতদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গতকাল থেকে আমাদের দেশে নিযুক্ত রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শুরু করেছি। আমরা তাদের কাছে আমাদের সরকারের বৈদেশিক নীতির আউটলাইন তুলে ধরেছি। আমাদের লক্ষ্য হলো, বাংলাদেশ ফার্স্ট। সবার ওপরে থাকবে বাংলাদেশ।’
তিনি আরও বলেন, ‘আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবো, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবো না এবং আমাদের নীতিমালা হবে পারস্পরিক স্বার্থ ও জাতীয় মর্যাদার ওপর ভিত্তি করে।’
ড. খলিলুর রহমান জানান, বাংলাদেশ প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক লাভজনক সম্পর্ক গড়ে তুলতে চায়। এখন পর্যন্ত সৌদি আরব, চীন, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রদূতরা আমাদের সরকারের প্রতি গভীর আস্থা প্রকাশ করেছেন এবং ঘনিষ্ঠভাবে কাজ করার প্রবল ইচ্ছা ব্যক্ত করেছেন।
এসএইচ







































