ফাইল ছবি
ঢাকা: সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত দুই প্রতিমন্ত্রীর মধ্যে দপ্তর বণ্টন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এই দায়িত্ব বন্টন করা হয়। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে জারি করা এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, নবনিযুক্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপিকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
অন্যদিকে মো. রাজিব আহসান এমপিকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেয়া হয়েছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব (প্রশাসন শাখা) অজিত দেবের সই করা আদেশে বলা হয়, বর্ণিত অবস্থায় প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হলো।
পিএস
































-20260220112630.jpg)






