• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কবে যমুনা ছাড়ছেন ইউনূস? নতুন তথ্য প্রকাশ


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৪:০৫ পিএম
কবে যমুনা ছাড়ছেন ইউনূস? নতুন তথ্য প্রকাশ

ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ অবস্থান করছেন। প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর তিনি যমুনায় উঠেন। দীর্ঘ ১৮ মাস তিনি যমুনাতেই আছে। এবার তার বিদায়ের পালা। জানা গেছে মুহাম্মদ ইউনূস আগামী ২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) যমুনা ছেড়ে দিচ্ছেন ।

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। 

২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তিনি হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসবাস করে আসছিলেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সরকারের কাছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেন তিনি।

এদিকে নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের নিরাপত্তা ও সচিবালয়ে যাতায়াতের সুবিধার্থে রাজধানীর হেয়ার রোডের যমুনাকেই তার সরকারি বাসভবন হিসেবে নির্ধারণ করা হয়েছে। গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী জানিয়েছেন, কিছু সংস্কারকাজ শেষ হওয়ার পর প্রধানমন্ত্রী যমুনায় উঠবেন।

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের জন্য জাতীয় সংসদ ভবন ও শেরেবাংলা নগর এলাকা বিবেচনায় নেওয়া হয়েছিল। তবে সময়স্বল্পতা ও অন্যান্য কারণে তা আর এগোয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অধ্যাপক ইউনূস তার সরকারের মেয়াদকালেই কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। প্রধান উপদেষ্টা ছাড়াও উপদেষ্টা এবং উপদেষ্টার পদমর্যাদার মিলিয়ে প্রায় ২০ জন কূটনৈতিক পাসপোর্ট ফেরত দিয়েছেন। অধিকাংশই নির্বাচনের আগেই পাসপোর্ট হস্তান্তর করেন।

পিএস

Wordbridge School
Link copied!