• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহীতে বাসচাপায় যুবক নিহত


রাজশাহী ব্যুরো  মার্চ ৫, ২০২৬, ০৩:৫৬ পিএম
রাজশাহীতে বাসচাপায় যুবক নিহত

ফাইল ছবি

রাজশাহীতে বাসের চাপায় মাসুম আহমেদ (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজশাহী  নগরীর চোদ্দপাই এলাকায় দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই মো. আকরামুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মাসুম জেলাট চারঘাট উপজেলার মুক্তারপুর এলাকার হায়দার আলীর ছেলে। এসআই মো. আকরামুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের সদস্যদের ভাষ্যমতে জানা যায় যে, বুধবার রাতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মাসুম। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১২টার দিকে রামেক হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক মেডিকেলের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ওই ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান। এসআই আরও জানান, নিহতের লাশ আইনি প্রক্রিয়ায় হাসপাতালের মর্গে আছে।

এসএইচ 

 

Wordbridge School
Link copied!