• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া-আসায় বিমানবন্দরে থাকবেন যারা


নিজস্ব প্রতিবেদক মার্চ ৫, ২০২৬, ০৬:৪৪ পিএম
প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া-আসায় বিমানবন্দরে থাকবেন যারা

ফাইল ছবি

ঢাকা: প্রধানমন্ত্রীর বিদেশ যাওয়া এবং দেশে ফিরে আসার সময় বিমানবন্দরে কারা উপস্থিত থাকবেন সে বিষয়ে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের বিধি অধিশাখা।

বৃহস্পতিবার (৫ মার্চ) অনুসরণীয় রাষ্ট্রাচার বিষয়ে দেয়া নির্দেশনায় এসব তথ্য জানানো হয়।
 
নির্দেশনায় বলা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রীর সরকারি ও রাষ্ট্রীয় সফরে বিদেশযাত্রা এবং স্বদেশ প্রত্যাবর্তনকালে নিম্নোক্ত ব্যক্তিবর্গ বিমানবন্দরে উপস্থিত থাকবেন:
 
১) মন্ত্রিসভার জ্যেষ্ঠতম একজন মন্ত্রী;
২) সংসদের চিফ হুইপ
৩) মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

এর আগে, প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং স্বদেশে প্রত্যাবর্তনকালে প্রটোকল অনুযায়ী মন্ত্রিপরিষদের সদস্য, সামরিক ও অসামরিক বাহিনীর প্রধানরা (যেমন- তিন বাহিনী প্রধান) এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকতেন।

পিএস

Wordbridge School
Link copied!