• ঢাকা
  • সোমবার, ০৯ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চার রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত


নিজস্ব প্রতিবেদক মার্চ ৯, ২০২৬, ০৩:৫২ পিএম
চার রুটে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত

ফাইল ছবি

ঢাকা: মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা বাড়ছেই। এমন পরিস্থিতিতে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস মধ্যপ্রাচ্যের চার রুটে তাদের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে।

সোমবার সংস্থাটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে দুটি রুটে ১০ মার্চ পর্যন্ত ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে দোহা, শারজাহ, কুয়েত ও দাম্মাম রুটের ফ্লাইটসমূহ অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে। অন্যদিকে দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইট ১০ মার্চ পর্যন্ত স্থগিত থাকবে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডানের আকাশসীমা ব্যবহারে সতর্কতা রয়েছে। এর প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও। গত ২৮ ফেব্রুয়ারি থেকে একের পর এক মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করতে থাকে বিভিন্ন এয়ারলাইনস।

রোববারও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অন্তত ২৬টি ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। এ নিয়ে এদিন পর্যন্ত মোট ৩০০টি ফ্লাইট বাতিল হলো।

পিএস

Wordbridge School
Link copied!