• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাদির হত্যাকারীদের ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৬, ১১:৩০ এএম
হাদির হত্যাকারীদের ফেরাতে অনুরোধপত্র পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ভারতে গ্রেপ্তার শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার আসামিদের দেশে ফিরিয়ে আনতে সরকার আনুষ্ঠানিক অনুরোধপত্র পাঠিয়েছে।  

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সকাল ৭টায় রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হত্যাকাণ্ডের মামলার তদন্ত চলছে। একবার চার্জশিট দেওয়া হয়েছিল, তবে সম্ভবত নারাজির কারণে পুনরায় তদন্ত চলছে। ভারতের পুলিশ ইতিমধ্যে প্রথমে দুইজন এবং পরে আরেকজন আসামিকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশের দূতাবাস ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে অনুরোধপত্র পাঠিয়েছে যাতে আসামিদের দেশে ফিরিয়ে আনা যায়।

উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদি (ইনকিলাব মঞ্চের আহ্বায়ক) হত্যা ২০২৫ সালের ডিসেম্বর মাসে ঢাকায় সংঘটিত হয়। মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ অন্যান্যদের ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ফেরত আনার প্রক্রিয়া দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে চলছে।

পিএস

Wordbridge School
Link copied!