• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সংসদে জনপ্রশাসন  প্রতিমন্ত্রী

বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৬, ১১:৫২ এএম
বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণের অভিযোগে তদন্ত চলছে

বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, অভিযোগগুলো খতিয়ে দেখতে দুদকসহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো কাজ করছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, গত ১৬ বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে। এছাড়া ৩৯ জনকে চাকরি থেকে বরখাস্ত এবং ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও দলীয় প্রভাবের অভিযোগগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর সুপারিশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সরকারি চাকরিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই তদন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

এম

Link copied!