• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোন গ্রেডে কতটি শূন্যপদ খালি আছে, কীভাবে নিয়োগ দেওয়া হবে


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৬, ২০২৬, ১২:১২ পিএম
কোন গ্রেডে কতটি শূন্যপদ খালি আছে, কীভাবে নিয়োগ দেওয়া হবে

সরকারি চাকরির শূন্যপদ পূরণে ধাপে ধাপে বড় নিয়োগ পরিকল্পনার কথা জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেছেন, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার মাধ্যমে আগামী পাঁচ বছরে হাজারো শূন্যপদে নিয়োগ সম্পন্ন করা হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি পৃথক পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় ৬ মাসে ২ হাজার ৮৭৯টি, ১ বছরে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

তিনি আরও বলেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগেও শূন্যপদ পূরণের অগ্রগতি তদারকি করা হচ্ছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে সর্বশেষ তথ্য পাঠাতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকারি চাকরিতে স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করে প্রায় পাঁচ লাখ জনবল নিয়োগের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই বৃহৎ নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে মোট শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। বিভিন্ন গ্রেডে ছড়িয়ে থাকা এই বিপুল সংখ্যক শূন্যপদ পূরণে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান তিনি।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ করা তথ্যের ভিত্তিতে সর্বশেষ প্রকাশিত স্ট্যাটিসটিক্স অব পাবলিক সার্ভেন্টস ২০২৪ অনুযায়ী সব মন্ত্রণালয় ও সরকারি অফিসগুলোর শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি। এরমধ্যে ১ম গ্রেড থেকে ৯ম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, ১০ম গ্রেড থেকে ১২তম গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি, ১৩তম গ্রেড থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৪৬ হাজার ৭৯৯টি, ১৭তম গ্রেড থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি এবং অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিক-যারা বিভিন্ন শ্রেণিতে অবস্থান করে এমন ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে।

এম

Link copied!