যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে ফিরেছে। শনিবার (৯ মে) সকাল ৯টা ১০ মিনিটে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকায় পৌঁছায়।
এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠানো হয়। পরে দুবাই ট্রানজিট শেষে একই এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে মরদেহ ঢাকায় আনা হয়। বিমানবন্দরে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করছিলেন। তার সঙ্গে একই ঘটনায় নিহত হন আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন।
এর আগে স্থানীয় সময় বুধবার টাম্পায় বৃষ্টির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। একই ঘটনায় নিহত জামিল আহমেদ লিমনের মরদেহ গত ৪ মে বাংলাদেশে আনা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত দুই শিক্ষার্থীকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করা হবে। আগামী বসন্তকালীন সমাবর্তনে এই সম্মাননা দেওয়া হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করবেন।
তথ্য অনুযায়ী, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্নাতক জামিল আহমেদ লিমন ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন এবং নাহিদা সুলতানা বৃষ্টি একই বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় যুক্ত ছিলেন।
গত ১৬ এপ্রিল দুই শিক্ষার্থী নিখোঁজ হন। পরে তদন্তে তাদের হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জামিলের রুমমেটকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এম







































