জাতিসংঘে বহুপাক্ষিক কূটনীতি, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও বৈশ্বিক সহযোগিতার প্রতি নিজেদের অঙ্গীকার আবারও দৃঢ়ভাবে তুলে ধরেছে বাংলাদেশ। সোমবার (১১ মে) নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে এ অবস্থান পুনর্ব্যক্ত করেন বাংলাদেশের কূটনৈতিক প্রতিনিধিরা।
যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের একটি প্রতিনিধিদল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন সফরকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে দেশের দীর্ঘদিনের অংশগ্রহণ ও ভূমিকার কথা তুলে ধরা হয়।
বৈঠকে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের ভিত্তিতেই জাতিসংঘের সঙ্গে দেশের দীর্ঘ ও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ বর্তমানে জাতিসংঘের অন্যতম বৃহৎ শান্তিরক্ষী প্রেরণকারী দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।
বৈঠকে প্রতিনিধিদলকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এর মধ্যে শান্তিরক্ষা কার্যক্রমের পাশাপাশি টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs), নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচারের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, কূটনৈতিক সমঝোতা এবং বহুপাক্ষিক সহযোগিতাই সবচেয়ে কার্যকর পথ। তার মতে, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ঐকমত্যভিত্তিক উদ্যোগের কোনো বিকল্প নেই।
এম







































