• ঢাকা
  • বুধবার, ২০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী, কর্মসূচিতে যা যা আছে


নিজস্ব প্রতিবেদক মে ২০, ২০২৬, ০৯:৩৬ এএম
আজ টঙ্গী যাচ্ছেন প্রধানমন্ত্রী, কর্মসূচিতে যা যা আছে

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (২০ মে) টঙ্গীতে আসছেন। তিনি টঙ্গীর সাতাইশ ধরপাড়ায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত থাকবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এবং সভাপতিত্ব করবেন মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদ হাবিব দুলু।

অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর ১টা ৩০ মিনিটে আমন্ত্রিত অতিথিদের আসন গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।

পরে দুপুর ২টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে যোগ দেবেন। এসময় তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন, দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ এবং প্রকল্প সম্পর্কিত উপস্থাপনা পরিদর্শন করবেন।

এরপর দুপুর ২টা ১৫ মিনিটে সুধী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য, বিশেষ অতিথির বক্তব্য, সভাপতির বক্তব্য এবং প্রধানমন্ত্রীর বক্তব্য থাকবে। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পটি বাস্তবায়নের জন্য সাতাইশ মৌজার ধরপাড়ার যে সরকারি জমি নির্বাচন করা হয়েছে, সেটি দীর্ঘদিন অবৈধ দখলে ছিল। স্থানীয় পর্যায়ে ভূমি শনাক্তকরণে পুরনো সরকারি নথিপত্র যাচাই এবং প্রশাসনিক তৎপরতার মাধ্যমে জমিটি পুনরায় শনাক্ত ও উদ্ধার প্রক্রিয়া শুরু হয়।

জানা যায়, তৎকালীন পাকিস্তান আমলে রিফিউজি পুনর্বাসনের উদ্দেশ্যে ষাটের দশকে টঙ্গীর সাতাইশ, গুশুলিয়া ও গাছা মৌজায় বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছিল। দীর্ঘদিন ধরে এসব জমির বড় অংশ বেদখলে থাকায় এর ইতিহাসও প্রায় বিস্মৃত হয়ে পড়ে।

পরে তৎকালীন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে নানা প্রতিকূলতা মোকাবেলা করে সাতাইশ মৌজার জমিটি দখলমুক্ত করা হয়। তবে এখনো মন্ত্রণালয়ের বাকি দুই মৌজার বেহাত হওয়া জমি পুরোপুরি উদ্ধার হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এম

Link copied!