• ঢাকা
  • শনিবার, ৩০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জিয়াউর রহমানের সেই বিখ্যাত ভাষণ স্মরণ করলো ভারত


নিজস্ব প্রতিবেদক মে ৩০, ২০২৬, ০২:২৮ পিএম
জিয়াউর রহমানের সেই বিখ্যাত ভাষণ স্মরণ করলো ভারত

ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ শনিবার (৩০ মে)। দিবসটি উপলক্ষে একটি বিবৃতিতে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন বলেছে, জিয়াউর রহমানের বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

শনিবার (৩০ মে) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে হাইকমিশন এ বিবৃতি দেয়।

বিবৃতিতে তারা উল্লেখ করে, আজ বাংলাদেশের জনগণ যখন জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর স্মরণে সমবেত হয়েছে, তখন আমরা ১৯৭১ সালের মার্চ মাসে তার কণ্ঠে ধ্বনিত সেই বিখ্যাত বেতার ভাষণের কথা স্মরণ করছি, যা জনগণকে উদ্দীপ্ত করেছিল, নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের পথে তাদের অনুপ্রাণিত করেছিল এবং জাতীয় মুক্তির দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আজও, তখনকার মতোই, ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অভিন্ন আত্মত্যাগের এক গৌরবগাথা এবং উভয় দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির অভিন্ন যাত্রায় পাশে রয়েছে।

পিএস

Link copied!