ফাইল ছবি
ঢাকা: বিএনপি নেতৃত্বাধীন সরকার ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে। বাজেটে আয়ের চেয়ে ব্যয় বেশি ধরা হয়েছে। এতে করে বাজেটে ঘাটতি ধরা হয়েছ ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। যা মোট জিডিপির ৩.৬ শতাংশ।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ বিকালে জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট ঘোষণা করবেন।
বাজেটে যে ঘাটতি ধরা হয়েছে এর মধ্যে অভ্যন্তরীণ উৎস হতে ১ লাখ ২৭ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস হতে ১ লাখ ১৬ হাজার কোটি টাকা নির্বাহ করার প্রস্তাব করা হয়েছে।
অভ্যন্তরীণ ঋণের মধ্যে ব্যাংকিং ব্যবস্থা হতে ১ লাখ ১২ হাজার কোটি টাকা নির্বাহ করা হবে। যা গত অর্থবছর থেকে ৬ হাজার কোটি টাকা কম।
বাজেটে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা ব্যয় প্রাক্কলন করা হয়েছে। যা জিডিপির ১৩.৭ শতাংশ। যা বিগত অর্থবছরের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।
এদিকে বাজেটে মোট ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে। যা জিডিপির ১০.২ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে সংগ্রহ করা হবে ৯১ হাজার কোটি টাকা।
পিএস







































