ফাইল ছবি
ঢাকা: ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে এই বাজেট উপস্থাপন করেন। বাজেটে সর্বোচ্চ অর্থ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে আর সবচেয়ে কম বরাদ্দ রাখা হয়েছে দুর্যোগ ব্যবস্থানায়।
জানা গেছে, প্রস্তাবিত বাজেটে মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে সর্বনিম্ন বরাদ্দ পেয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের জন্য ১০ হাজার ৩৫০ কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।
অন্যদিকে, সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। এই বিভাগের জন্য ৫৭ হাজার ৩০২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেট প্রস্তাব অনুযায়ী, সরকারের বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। সংসদে বাজেট উপস্থাপনের পর তা নিয়ে আলোচনা শেষে অনুমোদনের জন্য পাস করা হবে।
পিএস







































