ছবি: প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুস সাত্তার গাজী নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের তালুক চরদুয়ানী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সাত্তার গাজী উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শনিবার সকালেও তিনি তালুক চরদুয়ানী বাজারে রিপন নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। সঙ্গে থাকা অন্যান্য শ্রমিক ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সকাল ৯টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলিম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএইচ









-20260725114857.jpg)















-20260722160634.jpg)













