• ঢাকা
  • শনিবার, ০১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ থেকে কার্যকর নতুন নিয়ম

জিপিএস ছাড়া মিলবে না গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১, ২০২৬, ১০:০১ এএম
জিপিএস ছাড়া মিলবে না গণপরিবহনের নিবন্ধন ও ফিটনেস

সড়কে শৃঙ্খলা ফেরাতে ও গণপরিবহন নজরদারির আওতায় আনতে কঠোর অবস্থান নিল সরকার। এখন থেকে গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল না থাকলে কোনো গণপরিবহনের নতুন নিবন্ধন কিংবা ফিটনেস সনদ দেওয়া বা নবায়ন করা হবে না।

শনিবার (১ আগস্ট) থেকে দেশজুড়ে সব ধরনের গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

নতুন এই নিয়ম অনুযায়ী, আজ থেকে নতুন নিবন্ধন ও ফিটনেস সনদ নবায়নের আবেদন করার সময় জিপিএস সংযোজনের প্রমাণপত্র এবং মোবাইল অ্যাপে এর কার্যকারিতা প্রদর্শন করতে হবে। এ বিষয়ে পরিবহন মালিক ও সংশ্লিষ্ট প্রতিনিধিদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বিআরটিএ।

এম

Link copied!