• ঢাকা
  • শনিবার, ০১ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়


নিউজ ডেস্ক আগস্ট ১, ২০২৬, ১০:২৭ এএম
আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ (১ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় নির্ধারিত সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নতুন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের তার স্থাপন ও রক্ষণাবেক্ষণের কাজের কারণে বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭ নম্বর ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া (আংশিক), কলাকান্তনগর, কায়েমকোলা ও নওপাড়া।

কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ থাকার সময় কিছুটা কম-বেশি হতে পারে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখও প্রকাশ করা হয়েছে।

অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ বিভাগ জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য সকাল ৬টা থেকে সকাল ৯টা ৩০ মিনিট পর্যন্ত ১১ কেভি টাউন ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এসব এলাকার মধ্যে রয়েছে—ডি সি রোড, সাহাপাড়া, চৌরঙ্গী, বড় বাজার এলাকা (শনিবার সাপ্তাহিক বন্ধ), থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজের সামনের অংশ এবং শিশুবন রোড।

বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে ভোরে কাজের সময় নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

এম

Link copied!