বাংলাদেশ ও ভারতের পারস্পরিক লাভজনক অর্থনৈতিক সহযোগিতা এগিয়ে নিতে নতুন সরকারের ভবিষ্যৎমুখী বাণিজ্য ও বিনিয়োগ নীতির সুযোগ কাজে লাগাতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।-বাসস
সফররত ভারতের শিল্প ও ব্যবসায়ী সংগঠন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই)-এর একটি প্রতিনিধিদল মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রতিমন্ত্রী এ আহ্বান জানান। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নতুন সরকারের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে একটি ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গি রয়েছে। পারস্পরিক স্বার্থে বাংলাদেশ-ভারত অর্থনৈতিক সহযোগিতার জন্য ভারতীয় ব্যবসায়ী সম্প্রদায় এ সুযোগ কাজে লাগাতে পারে।
সিআইআই প্রতিনিধিদলে ভোগ্যপণ্য, অটোমোবাইল, পেট্রোলিয়াম, জ্বালানি ও স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন খাতের উল্লেখযোগ্য ভারতীয় কোম্পানি ও প্রতিষ্ঠানের ব্যবসায়ী নেতারা ছিলেন।
প্রতিনিধিদলে ভারত বায়োটেক ইন্টারন্যাশনাল লিমিটেড, দ্য ইনফ্রাভিশন ফাউন্ডেশন, গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপ, অরবিন্দ লিমিটেড, মাহিন্দ্রা গ্রুপ, নুমালিগড় রিফাইনারি লিমিটেড, লারসেন অ্যান্ড টুব্রো লিমিটেড, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস লিমিটেড, ফোর্বস মার্শাল প্রাইভেট লিমিটেড, বেক্সিমকো আইওসি পেট্রোলিয়াম অ্যান্ড এনার্জি লিমিটেড, ইন্ডিয়ান অয়েল করপোরেশন লিমিটেড এবং অ্যাপোলো হাসপাতালের সদস্য রয়েছেন।
দুই প্রতিবেশী দেশের মধ্যে আরও বিস্তৃত অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পৃক্ততার সুযোগ খুঁজতে সফররত ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধিদলের উদ্যোগের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এম







































