• ঢাকা
  • রবিবার, ২৩ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সিলেটে লরির সঙ্গে অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪


সিলেট প্রতিবেদক আগস্ট ২২, ২০২৬, ০৬:১৭ পিএম
সিলেটে লরির সঙ্গে অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

ফাইল ছবি

সিলেটের ওসমানী নগরে তেলবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। 

শনিবার (২২ আগস্ট) দুপুরের এ দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ওসমানী নগর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন।

তিনি জানান, দুপুর ২টার দিকে তেলবাহী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজিচালিত অটোরিকশার। এতে অটোরিকশার চার যাত্রী নিহত হন। দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। পরে বিস্তারিত জানানো হবে। 

এসএইচ 

Link copied!