• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সহনীয় ঢাকার বাতাস, দূষণের শীর্ষে লাহোর


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৬, ০৯:০৫ এএম
সহনীয় ঢাকার বাতাস, দূষণের শীর্ষে লাহোর

ফাইল ছবি

ঢাকা: বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ৭৭ স্কোর নিয়ে ২২তম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ফলে আজও ঢাকার বাতাসের মান মাঝারি বা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের দেওয়া তথ্যে দেখা যায়, বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৯১ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এদিকে দ্বিতীয় স্থানে রয়েছে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, যার স্কোর ১৮০। তৃতীয় স্থানে রয়েছে আরব আমিরাতের দুবাই, স্কোর ১৭৯। চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, স্কোর ১৭২। পঞ্চম স্থানে রয়েছে সিঙ্গাপুর রাজধানী সিঙ্গাপুর সিটি, স্কোর ১৫৪।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

এসআই


 

Link copied!