• ঢাকা
  • বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুরোনো বন্ধু হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেন ড. ইউনূস


সোনালী ডেস্ক সেপ্টেম্বর ২৩, ২০২৬, ০৭:৪৮ পিএম
পুরোনো বন্ধু হিলারি ক্লিনটনের সঙ্গে দেখা করেন ড. ইউনূস

ছবি: ড. ইউনূসের ফেসবুক থেকে।

নিউইয়র্কে ‘ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ ২০২৬’ বার্ষিক সম্মেলনের সাইডলাইনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের সঙ্গে দেখা করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক ফোরামে তাকে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

সাক্ষাৎকালে ড. ইউনূসের সামাজিক ব্যবসার উদ্ভাবনী চিন্তা এবং ক্ষুদ্রঋণের দীর্ঘযাত্রার সুপ্রভাব নিয়ে সাবেক এই মার্কিন নীতি নির্ধারকদের সঙ্গে মতবিনিময় হয়।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের উদ্ভাবিত ক্ষুদ্রঋণ ধারণার শুরুর দিক থেকেই অন্যতম সমর্থক ছিলেন বিল ক্লিনটন। ১৯৭৯ থেকে ১৯৯২ মেয়াদে যুক্তরাষ্ট্রের আর্কানসাসের গভর্নর থাকাকালে তিনি ড. ইউনূসের সহযোগিতায় গ্রামীণ ব্যাংকের মডেল অনুসরণ করে সেখানে একটি ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচি চালু করেন।

অন্যদিকে হিলারি ক্লিনটনও আন্তর্জাতিক পরিমণ্ডলে ক্ষুদ্রঋণ ব্যবস্থার একজন মুখপাত্র। বিশেষ করে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচনে এর ভূমিকা তিনি বিশ্বমঞ্চে বারবার তুলে ধরেছেন। ১৯৯৫ সালে বাংলাদেশ সফরকালে তিনি নিজে গ্রামীণ ব্যাংক পরিদর্শন করেন এবং গ্রামীণ নারীদের জীবনে এর প্রভাব প্রত্যক্ষ করেন।

চলতি নিউইয়র্ক সফরকালে ক্লিনটন দম্পতি ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করছেন ড. ইউনূস।

এসএইচ 

Link copied!