• ঢাকা
  • রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১১:২৯ এএম
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬

ফাইল ছবি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৬ জন গ্রেপ্তার এবং ৪০টি মামলা দায়ের করা হয়েছে। 

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে রমনা বিভাগ ৪৩, লালবাগ বিভাগ ৫২, ওয়ারী বিভাগ ৫২, মতিঝিল বিভাগ ৬৮, তেজগাঁও বিভাগ ৯৯, মিরপুর বিভাগ ১১৪, গুলশান বিভাগ ৩৭, উত্তরা বিভাগ ৩৮ ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।

অভিযানকালে ৪০০ গ্রাম গাঁজা, ৪ হাজার ৩১৪ পিস ইয়াবা, দুইটি সুইচ গিয়ার, একটি ব্যানার, ছয়টি মুখোশ, ১১টি মোবাইলফোন, ৫ হাজার ১০০ টাকা ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এসআই

Link copied!