ছবি: সংগৃহীত
দেশের নিপীড়িত, নির্যাতিত এবং অসহায় মানুষের বিনামূল্যে আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে ‘বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদ’। বাংলাদেশ সনাতন পার্টির হাত ধরে গঠিত এই নতুন ইউনিটের কেন্দ্রীয় আহ্বায়ক নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের অ্যাডভোকেট তরুণ লাল বেগী। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন খুলনার অ্যাডভোকেট সফল দাশ।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সম্মেলনকক্ষে আয়োজিত এক বিশেষ সম্মেলনে এই আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ৫ সদস্যের এই কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন অ্যাডভোকেট অজয় টিকাকর, অ্যাডভোকেট বিমল চন্দ্র রায় এবং অ্যাডভোকেট আকাশ দাস।
শ্রী অনুপ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট সুমন কুমার রায়।
নবগঠিত এই আইনজীবী পরিষদ অর্পিত দায়িত্ব পালনের মাধ্যমে দেশের অসচ্ছল ও অধিকারবঞ্চিত মানুষের জন্য আইনি সুরক্ষা নিশ্চিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। একই সাথে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে এই সংগঠনটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এসএইচ







































