• ঢাকা
  • শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ


নিউজ ডেস্ক অক্টোবর ১৭, ২০২৬, ০৯:০০ এএম
ঢাকার আবহাওয়া কেমন থাকবে আজ

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সেই সঙ্গে গরমের দাপট বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। 

শনিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া।

এ ছাড়া উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ দশমিক ৭০ সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ।

এম

Link copied!