• ঢাকা
  • সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সরকারি চাকরিজীবীদের টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ


নিউজ ডেস্ক নভেম্বর ৯, ২০২৬, ০৮:১১ এএম
সরকারি চাকরিজীবীদের টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ

চলতি বছরের ডিসেম্বর মাসে চাকরিজীবীদের জন্য অপেক্ষা করছে টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ। এ জন্য শুধু এক দিনের বাড়তি ছুটি নিতে হবে।

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মীরা আগাম পরিকল্পনা করে এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার। এদিন ব্যক্তিগত বা নৈমিত্তিক ছুটি নিতে পারলেই মিলবে টানা চার দিনের অবকাশ।

কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার। এই দুই দিন সাপ্তাহিক ছুটি হওয়ায় ১৬ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ তৈরি হচ্ছে।

বিশেষ করে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া কিংবা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা যাদের রয়েছে, তাদের জন্য বছরের শেষ দিকে এই ছুটি হতে পারে বাড়তি সুযোগ। তবে টানা চার দিনের অবকাশ উপভোগ করতে চাইলে ১৭ ডিসেম্বরের ছুটির বিষয়টি আগেভাগেই পরিকল্পনায় রাখতে হবে।

এম

Link copied!