ছবি: সংগৃহীত
দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান রাখায় আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের হাতে এই সম্মাননা তুলে দেন তিনি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং প্রাণিসম্পদ অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে মোট ২৩টি পদক দেওয়া হয়। এর মধ্যে আটটি স্বর্ণপদক এবং ১৫টি রৌপ্যপদক। প্রতিটি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে এই স্বীকৃতি দেওয়া হলো।
এসএইচ







































