• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারতে হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করছে: হুমায়ুন কবির


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৬, ০৫:১৪ পিএম
ভারতে হাসিনার অবস্থান দুই দেশের সম্পর্কে অস্বস্তি তৈরি করছে: হুমায়ুন কবির

ছবি: সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ ও অস্বস্তির মুখে পড়ছে ভারত। তার উপস্থিতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

হুমায়ুন কবির বলেন, ভারতের পক্ষ থেকে স্বেচ্ছায় কোনো ব্যক্তির দেশে ফিরে আসা এবং প্রত্যর্পণ চুক্তির বিষয়টি আলাদা করে দেখার ক্ষেত্রে বোঝাপড়ার কোনো অসুবিধা নেই। সাধারণ যাত্রী বা বেসামরিক নাগরিকদের যাতায়াতের বিষয়টি এক রকম, আর অপরাধীদের ক্ষেত্রে প্রযোজ্য প্রত্যর্পণ চুক্তি।

তিনি বলেন, হাসিনা ক্রিমিনাল সেকশনের আওতায় পড়েন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে হস্তান্তর করতে হবে। আমরা আমাদের অনুরোধ জানিয়েছি। এখানে হাসিনা ছাড়াও আরও আওয়ামী লীগ-সংশ্লিষ্ট সন্ত্রাসীরা রয়েছে, যারা দেশ থেকে লুটপাট করে এবং মানুষ হত্যা করে পালিয়েছে।

শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন না উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তার বাংলাদেশে আসার একমাত্র পথ হচ্ছে প্রত্যর্পণ চুক্তি। তাকে বিমানে হাতকড়া পরিয়ে অথবা কঠোর নজরদারির মধ্যে বাংলাদেশে আনা হবে। এ ছাড়া তার ফেরার কোনো পথ নেই।

পিএস

Link copied!