• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ইউপি নির্বাচনে হেরে গেলেন গোলাম রাব্বানীর মামা


নিজস্ব প্রতিবেদক ডিসেম্বর ২৭, ২০২১, ০৪:০৩ পিএম
ইউপি নির্বাচনে হেরে গেলেন গোলাম রাব্বানীর মামা

ঢাকা : বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হেরেছেন।

রোববার (২৬ ডিসেম্বর) রাতে এই নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। ৬টি ইউনিয়নে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান। তিনি ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী হিসেবে মোশারফ মোল্লার নাম ঘোষণা করেন।

এর আগে, এদিন বিকালে মামার পক্ষে ভোট কেন্দ্র গিয়ে হামলার শিকার হন ছাত্রলীগের সাবেক এই সাধারণ সম্পাদক। পরে বিজিবির কর্মীরা তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাব্বানীর হাতে সেলাই দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চতুর্থ ধাপে রবিবার মাদারীপুরের উপজেলার ৬টি ইউপিতে ভোট গ্রহণ সম্পন্ন হয়। এই নির্বাচনে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ।

নির্বাচনের আগে বেশ কয়েক দিন থেকেই মামা সালাহ উদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিয়েছিলেন গোলাম রাব্বানী। দুপুরে এই নির্বাচনকে কেন্দ্র করে আহত হন গোলাম রাব্বানী। এই নির্বাচনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর মামা সালাহ উদ্দিন আহমেদ পরাজিত হয়েছেন। তবে কত ভোটে পরাজিত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি।

উপজেলা নির্বাচন কর্মকর্তা নাননী খান গণমাধ্যমকে বলেন, ইশিবপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে মোশারফ মোল্লাকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

ইশিবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক ইউনিয়নে সবচেয়ে বেশি ১৪ জন চেয়ারম্যান প্রার্থী ছিলেন। রাজৈরের এই নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোন প্রার্থীকে মনোনয়ন প্রদান করেননি। সে কারণে বিজয়ীরা সবাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!