• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামায়াত আমির

মে মাসে দেশে ফিরবেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক:  এপ্রিল ১৭, ২০২৫, ০৪:২৫ পিএম
মে মাসে দেশে ফিরবেন খালেদা জিয়া

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী মাসের যে কোনো সময় দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে ইউরোপীয় ইউনিয়ন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়েছিলাম। দেশে যেহেতু তার সঙ্গে দেখা হয়নি, এটি একেবারেই সৌজন্য সাক্ষাৎ ছিল। নির্দিষ্ট কোনো আলোচনা হয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, খালেদা জিয়া এখন মানসিকভাবে কিছুট সুস্থ আছেন। তিনি দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।

আইএ

Link copied!