• ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১৮, ২০২৫, ০৮:৩৪ এএম
হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। শুক্রবার রাত সাড়ে এগারোটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন তিনি।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ম্যাডামের (খালেদা জিয়া) সামগ্রিক অবস্থা এখন স্থিতিশীল। এখন হাসপাতালে ভর্তি হওয়ার সময়ের তুলনায় তার অবস্থার উন্নতি হয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়ার মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে তার নানা শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। 

সাবেক এ প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। তিনি বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা স্থিতিশীল রাখতে চিকিৎসকরা নিয়মিত তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখছেন।

এম

Link copied!