• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধানমন্ডিতে জামায়াতের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক জুন ২৩, ২০২৬, ১২:১৩ পিএম
ধানমন্ডিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত

ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচি প্রতিরোধের অংশ হিসেবে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (২৩ জুন) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আওয়ামী লীগ বিরোধী এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় প্রদক্ষিণ করে পুনরায় ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় এসে শেষ হয়।

মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

জামায়াত নেতারা জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো কর্মসূচি প্রতিরোধের উদ্দেশেই এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

এসআই

Link copied!