ফাইল ছবি
ঢাকা: গণসংযোগের সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। এরপর তার সারাদিনের কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া টিমের সদস্য শামিল আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, সকাল ৮টার গণসংযোগ শেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারী শারীরিকভাবে অসুস্থ বোধ করেন। তাই এই মুহূর্তের জন্য আজকের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শামিল আবদুল্লাহ আরও বলেন, তিনি সুস্থ অনুভব করলেই আমরা আমাদের কার্যক্রম আবার শুরু করব ইনশাআল্লাহ। পরবর্তীতে প্রোগ্রামের সময় এবং স্থান ম্যাসেজে জানিয়ে দেওয়া হবে।
এর আগে, নাসীরুদ্দীন পাটওয়ারী শান্তিনগর বাজারে একটি গণসংযোগে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না।
পিএস







































