• ঢাকা
  • বুধবার, ০৪ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আলোচনা ভালো হয়েছে: পল কাপুর


নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৬, ১২:২৮ পিএম
আলোচনা ভালো হয়েছে: পল কাপুর

ছবি : সংগৃহীত

ঢাকা: ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সাথে ভালো আলোচনা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে প্রথমে শামা ওবায়েদের সাথে সাক্ষাৎ করেন তিনি। পরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে প্রায় ঘণ্টার বৈঠক করেন।

বেরিয়ে যাওয়ার সময় আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেননি মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। এসময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর কাছে বৈঠকে আলোচনার বিষয়ে, বিশেষ ক‌রে অস্ত্র কেনাকাটা বিষয়ক চুক্তি আকসা (অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট) এবং অস্ত্র বিষয়ক গোপন তথ্য বিনিময় ও সুরক্ষার চুক্তি জিসোমিয়ার (জেনারেল সিকিউরিটি অব মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট) নি‌য়ে প্রশ্ন করা হয়। তবে তিনি তার জবাব দেননি। শুধু বৈঠক ভালো হ‌য়ে‌ছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় ত্যাগ করেন।

জানা গেছে, বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য বাড়ানোসহ নানা ইস্যুতে কথা বলেন তারা।

সফরসূচি অনুযায়ী, আজ পল কাপুর অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গেও বৈঠক করবেন।

সফরের শেষদিন বৃহস্প‌তিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। এরপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করার কথা র‌য়ে‌ছে প‌লের। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত ইফতার পার্টিতে অংশ নেবেন তিনি।

পিএস

Wordbridge School
Link copied!