ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও জল্পনা-কল্পনার মধ্যেই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা-এর বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। দলীয় সূত্র জানায়, নির্বাচনের সার্বিক মূল্যায়ন, ফলাফল পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি, সরকার গঠনের প্রেক্ষাপট, সম্ভাব্য জোট রাজনীতি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তিনি বিস্তারিত দিকনির্দেশনা দেবেন।
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক অবস্থান স্পষ্ট করতে বিএনপির এই সংবাদ সম্মেলনকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, এ ঘোষণার মাধ্যমে আগামী দিনের আন্দোলন-সংগ্রাম ও কৌশলগত অবস্থান সম্পর্কেও ইঙ্গিত মিলতে পারে।
এম







































