• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মন্ত্রীসভা নিয়ে নতুন তথ্য জানালেন হাফিজ উদ্দিন


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০৩:১৫ পিএম
মন্ত্রীসভা নিয়ে নতুন তথ্য জানালেন হাফিজ উদ্দিন

ছবি : সংগৃহীত

ঢাকা: আগামীকাল মঙ্গলবার নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। এর মধ্য দিয়ে গঠিত হবে নতুন সরকার। শপথ পড়ানো হবে নতুন সরকারের মন্ত্রীদেরও। এই মন্ত্রী সভায় কারা স্থান পাবেন সে সম্পর্কে ধারণা দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনে বিজয়ী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল (অব.) এম এ জি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ বিষয়ে কথা বলেন তিনি।

মেজর হাফিজ বলেন, যারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন তারাই মন্ত্রিসভায় স্থান পাবেন। দুর্নীতির ইতিহাস নেই, জনগণের কাছে যারা আস্থাশীল তারাই স্থান পাবেন।

গত ১২ ফেব্রুয়ারি দেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে এ দেশের জনগণ। এ দেশকে বিপথে নেয়ার চেষ্টা করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে। সামরিক বাহিনীর প্রতি কৃতজ্ঞতা নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সহায়তা করার জন্য।

দেশের দুর্দিনে তাদের সহায়তা ছাড়া এ নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব হতো না, মন্তব্য করেন বিএনপির এই নেতা।

আগামী সংসদে বিরোধীদল হিসেবে তারা (১১ দলীয় জোট) শক্ত ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম)।

পিএস

Wordbridge School
Link copied!