• ঢাকা
  • সোমবার, ২০ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এমপি হিসেবে জামায়াতের মনোনয়ন পাচ্ছেন ১৩ নারী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২০, ২০২৬, ০৬:৪৫ পিএম
এমপি হিসেবে জামায়াতের মনোনয়ন পাচ্ছেন ১৩ নারী

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে মনোনয়ন পাওয়া এসব প্রার্থীর মধ্যে রয়েছেন কেন্দ্রীয় নেত্রী, পেশাজীবী, বিভিন্ন জেলার সংগঠক এবং শরিক দলের প্রতিনিধিরাও।

মনোনীতদের মধ্যে কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম এবং আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি রয়েছেন। পাশাপাশি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক ও মহিলা বিভাগের সদস্য মারদিয়া মমতাজ এবং সদস্য নাজমুন নাহার নীলুও মনোনয়ন পেয়েছেন।

এ ছাড়া সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা, বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ এবং খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার তালিকায় রয়েছেন।

মনোনয়ন পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন ও সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম।

এ তালিকায় বিশেষভাবে স্থান পেয়েছেন জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমও।

দলীয় সূত্র বলছে, বিভিন্ন স্তরের নেতৃত্ব, সাংগঠনিক অভিজ্ঞতা এবং সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনায় এনে এই তালিকা চূড়ান্ত করা হয়েছে। সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়েছে, যার অংশ হিসেবে বিভিন্ন দল তাদের প্রার্থী ঘোষণা করছে।

Link copied!