• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬, ১০:৪৭ এএম
যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টিও মারা গেছেন

যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর ঘটনায় ভয়াবহ মোড় নিয়েছে তদন্ত। সর্বশেষ তথ্য অনুযায়ী, দ্বিতীয় শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পুলিশ তাদের ফোন করে মৃত্যুর বিষয়টি জানায়। তাদের ভাষ্য অনুযায়ী, একটি বাসার ভেতরে রক্তের দাগসহ পাওয়া দেহাবশেষের ডিএনএ পরীক্ষায় নাহিদার পরিচয় নিশ্চিত হয়েছে। তবে পুরো মরদেহ উদ্ধার হয়েছে কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।

এর আগে একই ঘটনায় নিখোঁজ থাকা আরেক বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেত লিমনের মরদেহ উদ্ধার করেছিল আইনশৃঙ্খলা বাহিনী। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন।

পুলিশ জানিয়েছে, দুই শিক্ষার্থীর নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন হিসেবে হিশাম সালেহ আবুঘরবেহ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিহত জামিলের রুমমেট ছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের অগ্রগতি অনুযায়ী বিস্তারিত জানানো হবে।

নাহিদা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে উচ্চতর গবেষণায় যুক্ত ছিলেন। অন্যদিকে জামিল পরিবেশ ও নীতি বিষয়ক গবেষণায় পিএইচডি করছিলেন।

এম

Link copied!