• ঢাকা
  • মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ যুবক


নিজস্ব প্রতিবেদক জুন ৬, ২০২৬, ১২:৪০ পিএম
মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৩ যুবক

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজের সামনে সিগারেট খেতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মিরাজ, সুজন ও বিপ্লব নামে তিন যুবক দগ্ধ হয়েছেন।

শনিবার (৬ জুন) ভোর সাড়ে চারটার দিকে দগ্ধ অবস্থায় আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরী বিভাগে নিয়ে আসা হয়। 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিরাজের শরীরের ১৫ শতাংশ দগ্ধ, সুজনের শরীরের ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরের দশ শতাংশ দগ্ধ রয়েছে। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

একই দিন রাজধানীর উত্তরখানে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে আরও তিনজন দগ্ধ হয়েছেন। তারাও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

পিএস

Link copied!