• ঢাকা
  • মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ১, ২০২৬, ১০:৪৫ এএম
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ কর্তৃক ৩২ জন, লালবাগ বিভাগ কর্তৃক ৩৬ জন, ওয়ারী বিভাগ কর্তৃক ৫০ জন, মতিঝিল বিভাগ কর্তৃক ৫৬ জন, তেজগাঁও বিভাগ কর্তৃক ৫৯ জন, মিরপুর বিভাগ কর্তৃক ১৩৩ জন, গুলশান বিভাগ কর্তৃক ২৩ জন ও উত্তরা বিভাগ কর্তৃক ৫০ জন ও গোয়েন্দা বিভাগ কর্তৃক ৫ জনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে ১টি দেশীয় রিভলবার, ৪ রাউন্ড গুলি, ৬৩২৪ পিস ইয়াবা, ৩৩ পুরিয়া গাঁজা ও ৩৪০০ টাকা উদ্ধার করা হয়। 

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এম

Link copied!