ঢাকা: সাড়ে ৪ বছর কারাবাসের শাস্তি পেলেন ব্রাজিলের ফুটবল তারকা দানি আলভেজ। ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার নৈশক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে তাকে এই শাস্তি দিয়েছেন স্পেনের আদালত।
বার্সেলোনার আদালত রায়ে বলেছেন, ‘ভুক্তভোগী সম্মতির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বাদীর করা ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’
ইংরেজি নববর্ষ উদযাপনে স্পেনের বার্সেলোনায় অবস্থান করার সময় ২০২২ সালের ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নাইটক্লাবের ভিআইপি বাথরুমে আলভেস তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ তোলেন এক নারী। এরপর ২০২৩ সালের জানুয়ারিতেই এই ব্রাজিলিয়ানকে আটক করে দেশটির পুলিশ।
শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসা আলভেজ বেশ কয়েকবার জামনের আবেদন জানালেও তাকে জামিন দিতে অস্বীকার করে আদালত। কারণ বিদেশের কোনো আদালতে অভিযুক্ত হলেও ব্রাজিল কখনও তার নাগরিককে সেই দেশের হাতে হস্তান্তর করে না।
এই রায়ের পর তা মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন আলভেজ। আদালতের রায়ের বিরুদ্ধে তিনি আপিল করবেন বলে জানা গেছে।
এর আগে বার্তা সংস্থা এপি জানিয়েছিল, তার বিরুদ্ধে আনিত অভিযোগে আইনজীবীরা এবার ১২ বছরের কারদণ্ডের আবেদন করেছেন। এর আগে তারা ৯ বছরের কথা জানালেও এখন তারা মনে করছেন দণ্ড আরও বাড়ানো উচিত। সেই সঙ্গে দেড় লাখ ইউরোর ক্ষতিপূরণও দাবি করা হয়েছিল ভুক্তভোগীর পক্ষ থেকে।
এদিকে মানসিকভাবে ভেঙে পড়া এই ব্রাজিলিয়ান কিংবদন্তি জেলেই আত্মহত্যা করতে পারেন বলেও সন্দেহ অনেকের। সে কারণে অ্যান্টি সুইসাইড প্রটোকল চালু করেছে জেল কর্তৃপক্ষ।
এআর

























-20260722160634.jpg)







-20260725114857.jpg)




