ঢাকা: দেশের ক্রিকেটাঙ্গনে এখন সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে ক্রিকেট বোর্ড নির্বাচন। কবে হবে নির্বাচন, এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় এখন সবাই। অবশেষে মিলেছে সেই উত্তর, অক্টোবর প্রথম সপ্তাহেই হবে বিসিবি নির্বাচন।
আচমকা নির্বাচনী মাঠে সাবেক অধিনায়ক তামিম ইকবাল প্রবেশ করায় নির্বাচন ঘিরে কিছুটা উত্তাপ এরই মধ্যে ছড়াচ্ছে। এমন অবস্থার মাঝেই সোমবার সিলেটে বোর্ড সভায় বসে বিসিবি।
দুপুর ২টা নাগাদ সিলেটের একটি পাঁচতারকা হোটেলে শুরু হয় বিসিবির পরিচালনা পর্ষদের সভা। সেখানে আলোচ্য বিষয় ছিল আসন্ন বিসিবির নির্বাচন।
সভা শেষে একটি সূত্র জানিয়েছে, আসন্ন অক্টোবরের প্রথম সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হবে। আনুমানিক ৪ অক্টোবর হতে পারে।
এআর





























-6a397791a3645-20260622190839.jpg)









