• ঢাকা
  • রবিবার, ১০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা বুলবুলের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২৫, ০২:৫৬ পিএম
বিসিবি পরিচালক পদে নির্বাচনের ঘোষণা বুলবুলের

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

মাস তিনেক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব নেন আমিনুল ইসলাম বুলবুল। তখন লম্বা সময় বোর্ডে থাকার পরিকল্পনা ছিল না তার। তবে এবার সিদ্ধান্ত পরিবর্তন করলেন।

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় বুলবুল স্টেডিয়ামের অবকাঠামো ও সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজ নেন এবং এই সময়েই নির্বাচন করার কথা প্রকাশ করেন। 

বিসিবি নির্বাচন করা প্রসঙ্গে বুলবুল বলেন, 'আমি দেশের প্রয়োজনে ক্রিকেট অঙ্গনে আরও কাজ করতে চাই।'

এআর

Link copied!