• ঢাকা
  • সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন তামিম, নিজেই জানালেন সত্যটা


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০১:১২ পিএম
ক্রীড়া প্রতিমন্ত্রী হচ্ছেন তামিম, নিজেই জানালেন সত্যটা

ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপি। নতুন সরকারের শপথ হওয়ার কথা রয়েছে মঙ্গলবার। এর মাঝেই গুঞ্জন উঠেছে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান। 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তামিম ইকবাল খান টেকনোক্র্যাট কোটায় ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন। ক্রীড়া প্রতিমন্ত্রী হতে যাচ্ছেন তিনি। তবে আসল সত্যটা প্রকাশ করলেন তামিম ইকবাল নিজেই।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি পরিষ্কার করেছেন তামিম।

তামিম লিখেছেন, আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন দেখতে পেয়েছি। যা পুরোপুরি মিথ্যা।

তিনি আরও লেখেন, এমন কোনও প্রস্তাব আমি পাইনি। এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ করছি।

পিএস

Wordbridge School
Link copied!