• ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

১-১ গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ


স্পোর্টস ডেস্ক জুন ১৪, ২০২৬, ০৫:০৬ এএম
১-১ গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ

১-১ গোল সমতায় বিরতিতে ব্রাজিল-মরক্কো হাইভোল্টেজ ম্যাচ

বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ব্রাজিল। ২১তম মিনিটে গোল হজম করে পিছিয়ে পড়ে সেলেসাওরা। তবে ভিনিসিয়ূস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ১-১ গোলের সমতায় থেকেই বিরতিতে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৪৫ মিনিটে ব্যবধান বাড়াতে পারতো ব্রাজিল। সতীর্থের ক্রসে পাকেতার বা পায়ের সাইড ভলি গোলকিপার ঝাপিয়ে পরে গোল হতে দেয়নি। 

প্রথমার্ধ শেষে ১-১-এ সমতা নিয়ে দুই দল ড্রেসিংরুমে ফিরেছে। 

শুরু থেকে মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলকে চেপে ধরেছে মরক্কো। ৭ মিনিটে মরক্কোর প্রথম আক্রমণ। আইনাওয়ির জোরালো শট ডান পা বাড়িয়ে ব্রুনো গুইমারেস বল ক্লিয়ার করেন। 

১৩ মিনিটে ব্রাজিল প্রথম আক্রমণ গড়ে। তাদের একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। কেউই লক্ষ্যে শট নিতে পারেননি। 

২১ মিনিটে মরক্কো এগিয়ে যায়। মধ্যমাঠ থেকে পাস পেয়ে সাইবারি আগুয়ান গোলকিপার এগিয়ে আসলে তার পাশ দিয়ে দারুণ ফিনিস করেন। তার সঙ্গে এক ডিফেন্ডার থাকলেও আগেই ছিটকে যান। ব্রাজিল সমর্থকদের হতাশা বাড়ে। 

এর আগে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের মূলগেটের অনেক বাইরে থেকে হেটে মিডিয়া সেন্টারে আসতে হয়। প্রচন্ডে রোদে সমর্থকদের মধ্যে ক্লান্তির লেশমাত্র নেই। ব্রাজিল কিংবা মরক্কোর সমর্থকদের মধ্যে উন্মাদনা কম নয়। এরই মধ্যে দিয়ে স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্র্রাজিল ও গতবারের সেমিফাইনালিস্ট মরক্কোর মধ্যে ম্যাচ শুরু হয়েছে।  

তার আগেই মেটলাইফ স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। সমর্থকরা কোরাসে নিজ দলকে সমর্থন দিচ্ছেন। সবাই অপেক্ষায় আছেন নিজ দলের জয় দেখার জন্য। নেইমার ছাড়া ব্রাজিল জয় পাবে কিনা তা ম্যাচ শেষে বলে দেবে। তবে মরক্কো যে মরণ কামড় দেবে তা তারা বুঝিয়ে দিয়েছে। 

এম

Link copied!