• ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে কারণে জার্সি থেকে সাতটি তারা সরাতে বাধ্য হলো মিসর


সোনালী ডেস্ক জুন ১৪, ২০২৬, ০৭:১৫ পিএম
যে কারণে জার্সি থেকে সাতটি তারা সরাতে বাধ্য হলো মিসর

ফাইল ছবি

মিসর ফুটবল দলের জার্সিতে থাকা সাতটি তারা সরিয়ে নিয়েছে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুরোধেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

ইএফএ জানিয়েছে, ফিফার অনুরোধে চলতি বিশ্বকাপে মিসরের জাতীয় ফুটবল দলের জার্সিতে থাকা বিখ্যাত সাতটি তারা সরিয়ে ফেলা হবে। ফারাওদের জার্সিটি এই সাতটি তারার জন্য বিশ্বজুড়ে পরিচিত, যা দলটির জেতা সাতটি আফ্রিকা কাপ অব নেশনস শিরোপার সংখ্যাকে নির্দেশ করে।

জার্সি থেকে এই সাতটি তারা সরিয়ে ফেলতে ফিফা থেকে সম্প্রতি মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশনে একটি চিঠি দেওয়া হয়। সেই চিঠিতে বলা হয়েছিল, বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে মহাদেশীয় সাফল্য নির্দেশকারী কোনো তারা ব্যবহারের অনুমতি দেওয়া হবে না। ফিফার এই নিয়মের কারণেই মূলত নিজেদের ঐতিহ্যবাহী জার্সিতে পরিবর্তন আনতে বাধ্য হলো মিসর।

এসএইচ 

Link copied!