• ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট


স্পোর্টস ডেস্ক জুন ১৫, ২০২৬, ০৭:১৫ এএম
শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ফিলাডেলফিয়ার মাঠে উত্তেজনাপূর্ণ এক ম্যাচে শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের বিপক্ষে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে ‘আফ্রিকার অদম্য সিংহ’ খ্যাত আইভরিকোস্ট। ম্যাচের ৯০ মিনিটে জালের ঠিকানা খুঁজে পান আমাদ দিয়ালো। তার এই গোলে নাটকীয়ভাবে ম্যাচে জয় তুলে নেয় আফ্রিকান দলটি।

সোমবার (১৫ জুন) ভোরে হওয়া ম্যাচের শুরু থেকেই দু’দল আক্রমণাত্মক মানসিকতা নিয়ে খেলতে থাকে। বিশেষ করে ইকুয়েডর মাঝমাঠে দ্রুত পাসিং ও বল দখলের মাধ্যমে খেলার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। প্রথমার্ধে তাদের চাপ তুলনামূলকভাবে বেশি থাকলেও গোলের দেখা পায়নি কেউই। ফলে বিরতিতে ম্যাচ গোলশূন্য অবস্থায় থাকে।

প্রথমার্ধে ইকুয়েডর বেশ কয়েকটি ভালো সুযোগ তৈরি করে। ২২ এবং ২৮ মিনিটে তাদের দুটি আক্রমণ গোলের খুব কাছাকাছি পৌঁছায়। তবে দুর্ভাগ্য তাদের পক্ষে ছিল না দু’বারই শট পোস্টে লেগে ফিরে আসে।

অন্যদিকে আইভরিকোস্ট শুরুতে কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে খেললেও ধীরে ধীরে আক্রমণে ওঠার চেষ্টা করে। তবে ইকুয়েডরের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে তারা খুব একটা সফল হতে পারেনি। প্রতিপক্ষের বক্সে ঢুকলেও শেষ মুহূর্তের পাস ও ফিনিশিংয়ে ঘাটতি স্পষ্ট ছিল তাদের খেলায়।

প্রথম ৪৫ মিনিটে দু’দলই কিছু শটের চেষ্টা করলেও গোলরক্ষকদের বড় ধরনের পরীক্ষা দিতে হয়নি। শেষ পর্যন্ত প্রথমার্ধ শেষ হয় ০-০ সমতায়।

দ্বিতীয়ার্ধেও ম্যাচের গতি ও আক্রমণের ধার বাড়ে, তবে নির্ধারিত সময়ের আগে পর্যন্ত কেউই ব্যবধান গড়তে পারেনি। ম্যাচ যখন ড্রয়ের দিকেই এগোচ্ছিল, তখনই আসে নাটকীয় মোড়। ৯০ মিনিটে আমাদ দিয়ালো গোল করে আইভরিকোস্টকে এগিয়ে দেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।

এম

Link copied!