• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

এক রুদ্ধশ্বাস ও মহানাটকীয় ম্যাচ উপহার দিল ব্রাজিল-জাপান


স্পোর্টস ডেস্ক জুন ৩০, ২০২৬, ০১:১৪ এএম
এক রুদ্ধশ্বাস ও মহানাটকীয় ম্যাচ উপহার দিল ব্রাজিল-জাপান

বিশ্বকাপের শেষ ৩২-এর মঞ্চে হিউস্টনে এক রুদ্ধশ্বাস ও মহানাটকীয় লড়াই শেষে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল।

বল দখলের লড়াই, আক্রমণ কিংবা পাসিং-- সব জায়গাতেই একক আধিপত্য দেখাল ব্রাজিল। কিন্তু জাপানের জমাট রক্ষণ ভাঙতে পারছিল না তারা। খেলা বিপরীতে গিয়ে হজম করে বসে গোল। এরপর যেনো তেলেবেগুনে জ্বলে ওঠে সেলেসাওরা। ক্যাসেমিরোর গোলে ম্যাচে ফেরে ব্রাজিল। তবে সব রোমাঞ্চ যেন জমা ছিল শেষের জন্য। শেষ মুহূর্তে গোল করে, প্রত্যাবর্তনের গল্প লিখে জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে জায়গা করে নিল ব্রাজিল।

ম্যাচের প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। প্রথমার্ধে ছন্দ খুঁজে ফেরা ব্রাজিলকে চমৎকার এক গোলে হতবাক করে দিলেন কাইশু সানো। জবাবে প্রতিপক্ষের ওপর চাপ ধরে রাখলেও, অগোছালো আক্রমণে জাপানিজ রক্ষণ ভাঙতেই পারছিল না ভিনিসিউস-কুইয়ারা। বিরতির পর, দ্রুতই পাল্টে যায় দৃশ্যপট। মরিয়া হয়ে একটি গোলের দেখা পায় তারা। কিন্তু আরেকটির অপেক্ষা আর ফুরোয় না। নির্ধারিত ৯০ মিনিটে পেরিয়ে, যোগ করা সময়ও তখন শেষের দিকে। সেই সময়ে দারুণ এক আক্রমণে দলকে উচ্ছ্বাসে ভাসাস গাব্রিয়েল মার্তিনেল্লি।

হিউস্টনে সোমবার শেষ বত্রিশের রোমাঞ্চকর ম্যাচটি ২-১ জিতে বিশ্বকাপে টিকে রইল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

এম

Link copied!